কামলা চরিত ৪ঃ চা খোর!

 


ছবিঃ অন্তর্চা


শোনেন, আপনারা যেই ওয়েতে পড়তাছেন, এই ওয়েটা ই ভুল, এপ্রোচটা হইতাছে না, আপনারা পরীক্ষা দিতাছেন ইংলিশ ভাষার, গ্রামারের না...

এই ক্লাসটা শুরু হয় গাছতলায়, প্রতি সকালে, লাইব্রেরির ভিতরে তো আর ক্লাস হয় না!

এই ক্লাসের টিচার ও স্টুডেন্ট প্রত্যেকেই লাইব্রেরির পাঠক, সবারই কমন গোল ১টা ই, কমন ইন্টারেস্টের সূত্র ধরে আমি টিচার, তারা স্টুডেন্ট।

ক্লাসটা শুরু হয় চায়ে, এক কাপ গুড়ের চা'য়ে।

খানিক বিরতি ও পুনঃবিরতি নিয়ে চলে নিরবধি, স্টুডেন্ট আসে, স্টুডেন্ট যায়, লেকচার চলে অনবরত...

সময়ের নিয়ম মেনে ঘড়ির কাটা ঘোরে অবিরতঃ অতঃপর ১ টা বাজে, ২ টা বাজে, ২.৩০ বাজে, ২.৪৫, ২.৫৫, বাজে ৩ টা!

অলস সময়, আলসে ক্লান্তিতে, ঘুমের ঝিমুনিতে, ক্ষুধার তন্দ্রাতে ৩ টা বেজে ১, ২ , ৩

ঃ ভাই লাঞ্চ করছেন, চলেন চা খেয়ে আসি (আবার আসে কোনও এক স্টুডেন্ট)

চায়ের কাপে ই শুরু হয় আবার সক্রেটিস, রবীন্দ্রনাথ, জাতিসংঘ, বিসিএস......

মন্তব্যসমূহ