কামলা চরিত ১


লাইব্রেরীতে সারাদিন বইয়ের মাঝে মুখ গুজে থাকি, উট পাখির মত। কেউ আমায় চেনেনা, আমিও কাউকে না, এখানে আমার পরিচিত একমাত্র আমি।


পড়নের প‍্যান্ট কোনমতে লজ্জা নিবারণ করে, গেন্জিটা দুপাশ থেকে ছেড়া; ছেড়া অংশটুকু প‍্যান্টের পকেটে ঢুকিয়ে রাখি, যাতে হুট করে কারো চোখে না পড়ে। পড়লেই বা কি, এখানে কেউ আমাকে চেনে না, আমিও কাউকে না। সুতরাং, লাজ শরম কিংবা মান সম্মানের বালাই নাই। 


একবার অল্প কিছু টাকা'র ব‍্যবস্থা করলাম, সস্তায় ১টা শার্ট কিনব। লাইব্রেরি চত্বর থেকে বের হয়ে নিউমার্কেট যাচ্ছি, পথেই নীলক্ষেত। কিছু বই দরকার ছিল, আগেরবার এসে পাইনি, আজ দেখে যাই বই আছে কিনা।

খানিকপরে ১ হাতে গেন্জি'র ছেড়া অংশ প‍্যান্টের পকেটে গোটাতে গোটাতে আরেক হাতে বই নিয়ে নীলক্ষেত হতে ফিরে আসছি....

মন্তব্যসমূহ